
এশিয়ান বার্তা ডেস্ক:- সাভারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে সাভার উপজেলা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
এসময় আয়োজিত আৱোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মঞ্জুরুল আলম রাজীব বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের একটি পতাকা আছে, আমাদের একটি মানচিত্র আছে। আজ আমরা বিশ্বে মাথা উঁচু করে পরিচয় দিতে পারি আমরা বাঙালী জাতি। তিনি আরো বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করে আমাদের দেশের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রবি খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রঞ্জিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুবসহ সাভার উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং সহস্রাধিক লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।