
এশিয়ান বার্তা ডেস্ক:- সাভারে দাবীকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে আলমঙ্গীর হোসেন মাখন (৪৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালবাগ এলাকার ফালান মিয়া ফালু (৪৬) নামে ভূসিদস্যু সন্ত্রাসীর বিরুদ্ধে। এঘটনায় ঐ ব্যবসায়ী নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত সাধারন ডায়েরী (নং-২৩৪) করেন। অভিযুক্ত ফালান মিয়া ফালু সাভার পৌরসভার তালবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
শুক্রবার(৪-জুলাই) সকালে সাংবাদিকদের কাছে ভুক্তবোগী ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন মাখন তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন।
ভুক্তভোগী আলমঙ্গীর হোসেন মাখন বলেন (৪৮) দক্ষিণ দরিয়ারপুর মৌজায় ৩ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে সেমিপাকা টিনসেড ঘর নির্মান করে। কিন্তু কাজ শুরু থেকেই এলাকার ভূমিদস্যু সন্ত্রাসী ফালান মিয়া ফালু তার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। তার দাবীকৃত চাঁদা না দেওয়ায় গত কয়েকদিন যাবৎ প্রকাশ্যে বাদীকে কোন ব্যবসা করতে দেয়া হবেনা ও তাকে হত্যা করে তার লাশ গুম করার হুমকি প্রদান করে। এর আগেও এধরণের ঘটনায় সাভার থানায় একটি মামলা হলে বিবাদী ফালু মিমাংসার প্রতিশ্রুতিতে আদালত থেকে জামিন নিয়ে আসে।এরপর থেকেই আবারো ফালু প্রকাশ্যেই আমাকে মেরে ফেলার হুমকি দেয়।এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে সাভার মডেল থানার (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনা সত্যতা স্বিকার করে বলেন, চাঁদার দাবীতে ব্যবসায়ীকে হত্যার হুমকি প্রদান করার বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।