
এশিয়ান বার্তা ডেস্কঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পরিচালিত বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ধামরাই ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সানোয়ার (৪০) ও লিটন (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
একই দিনে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. জহুরুল ইসলাম (২৮), মো. সাদ্দাম হোসেন (৩৫) এবং মো. জাহিদ মোল্লা (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়