
ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হোসনে আরা বেগম (৫৫), স্বামী সাহাব উদ্দিন, গৌরিপুর, আশুলিয়া;। মোঃ শফিউল ওরফে শাফি (৪২), পিতা মৃত নবাব আলী, আউকপাড়া, আশুলিয়া এবং মোঃ রাশেদ (২২), পিতা মোঃ কাজল, দক্ষিণ গৌরিপুর, আশুলিয়া।
অপরদিকে পৃথক আরেকটি অভিযানে আশুলিয়ার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকা থেকে মোঃ আরিফ হোসেনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বাড়ি পূর্ব বগাবাড়ি, কাশিমপুর, গাজীপুরে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।