
ফাহাদ-ই-আজমঃ- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন কুষ্টিয়ার এবং একজন ঢাকার সাভারের বাসিন্দা। আরও একজন নিহতের পরিচয় পাওয়া গেছে; তিনি ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
শনাক্ত বাংলাদেশি নিহতদের পরিচয়
শর্ণশিষ দত্ত — জন্ম ২০ ডিসেম্বর ২০২৩। পিতা দেবাশিস দত্ত। ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১ বাহাদুর আলী বিশ্বাস সড়ক, মোহিনী মিল এলাকা, কুষ্টিয়া।
আফসানা শিম্মিন — জন্ম ৬ জানুয়ারি ১৯৯৯। পিতা মো. আকরাম আলী। ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১ বাহাদুর আলী বিশ্বাস সড়ক, মোহিনী মিল এলাকা, কুষ্টিয়া।
দেবাশিস দত্ত — জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭। পিতা দিলীপ কুমার দত্ত। ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১ বাহাদুর আলী বিশ্বাস সড়ক, মোহিনী মিল এলাকা, কুষ্টিয়া।
মো. আকরাম আলী — জন্ম ১৬ জুন ১৯৬২। পিতা ইয়াসিন আলী। ঠিকানা: থানাপাড়া, কুষ্টিয়া।
আহামেদ বাবু — জন্ম ২৬ ফেব্রুয়ারি ২০২৩। পিতা আদম আলী। ঠিকানা: বেগুনবাড়ি, আমিনবাজার, সাভার, ঢাকা–১৩৪৮।
এ ছাড়া সন্দীপ পাসওয়ান (১৯) নামে ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার এক বাসিন্দার পরিচয়ও শনাক্ত হয়েছে। তাঁর ঠিকানা গ্রাম পিলমউ, পোস্ট খারিওডিহ, থানা হেরোডিহ, জেলা গিরিডি, ঝাড়খণ্ড।
নিহত আরও তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।